❮
  15
thumb Captured By: অপূর্ব দাস
              • 28-01-2026   11:30 PM •      Captured By: অপূর্ব দাস   15

বর্ধমান জেলা বাস্কেটবল ও ভলিবল অ্যাসোসিয়েশনের আবেদন

প্রতিবেদক অপূর্ব দাস :- ২৭ জানুয়ারী বর্ধমান জেলা বাস্কেটবল ভলিবল অ্যাসোসিয়েশনের পক্ষথেকে সাংবাদিক সম্মলন করে আবেদন রাখা হয় অরবিন্দ স্টেডিয়াম সম্পর্কিত বিষয়ে, সেই আবেদনে জানানো হয়,- ''আপনারা জানেন যে অত্যন্ত নিন্দনীয় ভাবে বর্ধমান শহরের কেন্দ্রে অবস্থিত শ্রী অরবিন্দ স্টেডিয়ামে বর্ধমান জজকোর্টের নতুন ক্যাম্পাস তৈরির একটা প্রচেষ্টা শুরু হয়েছে। যা বিস্ময়রে ও অভাবনীয় ও সমালোচনার যোগ্য। ৬০ এর দশকে তৎকালীন জেলা শাসক মাননীয় কে পি মেনন এর বিশেষ উদ্যোগে বর্ধমান জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশন তৈরি হয়।

১৯৭৪ সালে বর্ধমান মিউনিসিপ্যালিটি বর্ধমান ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশন কে রেজিস্টার্ড দানপত্র মূলে জমি দান করলে শ্রী অরবিন্দ স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন হয়। তারপর ১৯৭৬ ও ১৯৮৫ সালে আরো ৩ টি রেজিস্টার্ড দানপত্র মূলে বর্ধমান মিউনিসিপ্যালিটি বর্ধমান ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশন কে আর এস ৬২৮৭ দাগের বাকি জমি দান করেন। প্রশাসন ও জনগণের সক্রিয় দান ও সহযোগিতায় শ্রী অরবিন্দ স্টেডিয়াম নির্মিত হয়। এই স্টেডিয়াম বর্ধমান জেলাবাসীর।

এটা কারুর ব্যক্তিগত সম্পত্তি নয় বর্ধমানের জেলা শাসক এই এসোসিয়েশনের সভাপতি বর্ধমান পুরসভার চেয়ারম্যান ও জেলা পুলিশের এস পি এখানকার ভাইস প্রেসিডেন্ট রাজ্যপাল মাননীয় নুরুল হাসান এই স্টেডিয়ামের জিমনাসিয়াম হলের উদ্বোধন করেন সরকারি সাহায্য ও এম পি ল্যাড এর টাকা এই স্টেডিয়ামের নির্মাণে ব্যবহৃত হয়েছে অনেক জাতীয় ভলিবল ও বাস্কেটবল প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ভলিবল ও বাস্কেটবল খেলা এখানে আয়োজিত হয়েছে এখানকার খেলোয়াড় যা নিয়মিত ভাবে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে আন্তর্জাতিক স্তরেও এখানকার খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন বর্ধমান জেলার অক্সিজেন প্রদান কারী এই সংস্থা আজ উচ্ছেদ এর মুখে দাঁড়িয়ে আপনাদের সক্রিয় সহযোগিতা আশা করছে গত ১৯ ডিসেম্বর হঠাৎ ই বর্তমান জেলা জজ এই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে একটি মিটিং এ ডাকেন জানা ছয়েক ব্যক্তি কে ও মিটিং এ ডাকা হলেও অদ্ভুতভাবে ও মিটিং এ ১৮ জন উপস্থিত ছিলেন মিটিং শুরু হলে জেলা জজ হঠাৎ বলেন স্টেডিয়াম চত্বরে নতুন আদালত ভবন নির্মিত হবে উনি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এর কাছে স্টেডিয়াম এর কাগজপত্র দেখতে চান সাধারণ সম্পাদক একটু সময় চাইলে উনি তা পত্রপাঠ নাকচ করে দেন বলেন স্টেডিয়াম চত্বরে নতুন আদালত ভবন নির্মিত হবে কেননা সি এস পরচায় জেলা জজ এর নাম স্টেডিয়াম যে জমিতে নির্মিত হয়েছে তার রায়ত রূপে রেকর্ড করা হয়েছে এ জমিতে বর্ধমান পুরসভার নাম ও অনুমতি দখলদার রূপে রেকর্ড থাকা সত্ত্বেও এ মিটিং এ বর্ধমান পুরসভা কে ডাকা হয়নি বর্ধমান জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এর নাম ও ২৩ কলমে ও সম্পত্তির অনুমতি দখলদার রূপে রেকর্ড হয়েছে উপরন্তু বর্ধমান জেলা জজ বি এল অ্যান্ড এল আর ও কে স্টেডিয়াম এর নাম পরচা থেকে বাদ দিতে বলেছেন আজ প্রায় ৫০ বছরের অধিক শ্রী অরবিন্দ স্টেডিয়াম নির্মিত হয়েছে এত বছর পরে এই যে স্টেডিয়াম তুলে দেবার চক্রান্ত তাকে আমরা ধিক্কার জানাই এই নিয়ে মাননীয় কলকাতা হাইকোর্টে আমরা রিট পিটিশন দাখিল করেছি আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন জনমত গঠন করুন এই স্টেডিয়াম আপনারও, এটা মনে রাখতে হবে সকলকেই, স্টেডিয়াম বাঁচাতে আগামী ২৮ জানুয়ারি সকাল ৯ /৩০ মিনিটে এক পদযাত্রা অনুষ্ঠিত হবে আপনারা তাতে সামিল হোন'' সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উজ্জ্বল প্রামাণিক, বনবিহারী যশ, অজয় কুন্ডু, ধর্মদাস বেতাল, চন্দন রায়, অরিজিত কুন্ডু প্রমুখ ক্রীড়া সংগঠকগন