34
thumb Captured By: রাজু আলি খান,
              • 24-05-2026   4:42 PM •      Captured By: রাজু আলি খান,   34

আলু ব্যবসায়ীদের সংবর্ধনায় সম্মানিত দুই বিধায়ক কাবলে শাখার উদ্যোগে কৃষি ও ব্যবসার উন্নয়নে ঐক্যের বার্তা

হুগলি জেলার কাবলে শাখার উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আলু ব্যবসায়ীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমন্ত বাগ এবং বিমান ঘোষ। অনুষ্ঠানে তাঁদের ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী, কৃষক প্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তৃতায় দুই বিধায়কই আলু চাষ ও ব্যবসার উন্নয়নে সরকার ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেই জেলার অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। হেমন্ত বাগ তাঁর বক্তব্যে জানান, “আলু ব্যবসায়ীরা কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।

তাঁদের উন্নয়নে সবসময় পাশে থাকবে সরকার” অন্যদিকে বিমান ঘোষ বলেন, “কৃষক ও ব্যবসায়ীদের সমন্বয় বজায় থাকলে এলাকার সামগ্রিক উন্নয়ন আরও দ্রুত হবে” অনুষ্ঠানের আয়োজক কাবলে শাখার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ব্যবসায়ী ও কৃষকদের স্বার্থে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিদের আন্তরিক আপ্যায়নের ব্যবস্থা করা হয়