31
thumb Captured By: সংবাদদাতা, আরামবাগ
              • 24-05-2026   4:40 PM •      Captured By: সংবাদদাতা, আরামবাগ   31

পালিয়ে গিয়েও শেষ রক্ষা নয়, কলকাতা থেকে গ্রেপ্তার তৃণমূল যুব নেতা রাকেশ আলী আরামবাগ হকার্স কর্নার অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের জালে যুব নেতা, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য

আরামবাগে পার্টি অফিস সংলগ্ন হকার্স কর্নারের ছাদ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল যুব নেতা রাকেশ আলী। কয়েকদিন ধরেই তাঁকে খুঁজছিল আরামবাগ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন হকার্স কর্নারের ছাদে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং রাজনৈতিক তরজাও শুরু হয়। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই সূত্র ধরেই উঠে আসে রাকেশ আলীর নাম। পুলিশ সূত্রের দাবি, ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন ওই যুব নেতা।

অবশেষে কলকাতায় তাঁর অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় ধৃতকে আরামবাগে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে অস্ত্র উদ্ধারের ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে শাসকদলের কিছু নেতার যোগ রয়েছে যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে