Captured By: জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
• 15-02-2026
9:38 PM •
Captured By: জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
অণুছবি 'মৌমাছির হুল' - দিল সমাধানের ইঙ্গিত
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আনন্দ বাংলা -: বিকেলে হাট থেকে ফেরার সময় গ্রামের নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলেছে একাকী তরুণী। রাস্তার নির্জনতার সুযোগ নিয়ে তার পিছু নেয় নারীলোলুপ পুরুষ। সম্ভাব্য বিপদের আশঙ্কা করে দ্রুতগতিতে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলে তরুণী।
বুঝিয়ে দেয় সে ভয় পায়নি। নিজেকে গাছের আড়ালে রেখে লোলুপ পুরুষের জন্য অপেক্ষা করতে থাকে। পুরুষ কাছে আসতেই গাছের ডালে থাকা মৌমাছির চাকে তরুণী ঢিল ছুড়ে দিলে মৌমাছির আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে পুরুষটি। হাতে থাকা কাস্তে পুরুষের মুখের সামনে তুলে ধরে মুহুর্তের জন্য হয়ে ওঠে অসুর নাশিনী দুর্গা।
রাস প্রোডাকশন নিবেদিত পান্না দাসের কাহিনী অবলম্বনে ৬ মিনিট ৪৭ সেকেন্ডের অণু ছবি 'মৌমাছির হুল' বর্তমানে নারী নির্যাতন খুব স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে অসহায়ভাবে পরিস্থিতির কাছে আত্মসমর্পণ না করে কীভাবে নিজেকে রক্ষা করা যায় ছবিটিতে তার ইঙ্গিত দেওয়া হয়েছে কার্যত সংলাপহীন ছবিটিতে অসাধারণ দক্ষতায় লেখিকা ও পরিচালকের ভাবনা ফুটিয়ে তুলেছেন দুই শিল্পী প্রদীপ বাগ ও মনীষা রায় ছবিটির চিত্রনাট্য, সম্পাদনা ও পরিচালনায় আছেন রাজা মুন্সী বরাবরের মত এবারও তিনি প্রকৃতির আলো বেছে নিয়েছেন
