Captured By: ঋদ্ধি ভট্টাচার্য
• 19-02-2026
11:40 PM •
Captured By: ঋদ্ধি ভট্টাচার্য
ব্রাইডাল ট্রেন্ডে এষার অগ্রযাত্রা
ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- কলকাতায় এক অভিনব আয়োজনের সাক্ষী থাকল শহরবাসী। এষা দে–এর উদ্যোগে আয়োজিত হল এক ব্যতিক্রমী ডেমো শুট, যেখানে বাঙালি কনে ও রিসেপশন ব্রাইড লুককে তুলে ধরা হয় সম্পূর্ণ নতুন আঙ্গিকে। শহরের অন্যান্য প্রচলিত ওয়ার্কশপের মতোই এই আয়োজন ছিল নান্দনিকতা, আলোকসজ্জা ও স্টাইল প্রেজেন্টেশনের দিক থেকে একেবারেই আলাদা।
কয়েকজন দক্ষ মডেলকে নিয়ে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি করা হয় একাধিক ব্রাইডাল লুক, যা উপস্থিত দর্শক ও মেকআপ শিল্পীদের মুগ্ধ করে। এষাস মেকওভার –এর তত্ত্বাবধানে সম্পূর্ণ অনুষ্ঠানটি সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়। আয়োজকরা জানান, কলকাতায় এই ধরনের সৃজনশীল ব্রাইডাল ডেমো শুট ভবিষ্যতে নতুন ট্রেন্ড তৈরি করবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শেখার পাশাপাশি সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন সুনেত্রা মন্ডল, কল্পনা সাহানি, প্রিয়াঙ্কা বাইন,গুড্ডি খাতুন, সুপর্ণা সরকার, সুষমা দিন্ডা, সুকন্যা মজুমদার, শর্মিষ্ঠা সিকদার, সোমদত্তা রায় ও সমাদ্রিতা দাসগুপ্তা প্রসাধনি শিল্পিদের মধ্যে উপস্থিত ছিলেন দীপা দেবনাথ, পিয়ালি সাহা,পূজা ভট্টাচার্য, প্রীতি চন্দ, শ্রেয়শ্রী ঘোষ ও পাপাই দাসসবমিলিয়ে, এষা দে–এর উদ্যোগে আয়োজিত এই ডেমো শুট শুধু একটি কর্মশালা নয়, বরং কলকাতার ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে সৃজনশীলতা ও পেশাদারিত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করল
