❮
  24
thumb Captured By: সংগৃহত
              • 08-03-2026   11:10 PM •      Captured By: সংগৃহত   24

৫ বলে ৫ উইকেট! ২৫৪ বছরের ইতিহাসে নজির গড়লেন কিউয়ি পেসার ব্রেট রান্ডেল

সংবাদদাতা, আনন্দ বাংলা 8ই মার্চ :- ক্রিকেট ইতিহাসে বিরল এক রেকর্ড গড়ে নজর কাড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট রান্ডেল। ২৫৪ বছরের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও বোলার টানা ৫ বলে ৫টি উইকেট তুলে নিয়ে অনন্য নজির স্থাপন করলেন তিনি। একই সঙ্গে মাত্র ৮ বলে ৬ উইকেট নেওয়ার কৃতিত্বও নিজের নামে লিখিয়ে ইতিহাসে জায়গা করে নিলেন এই কিউয়ি পেসার।

নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে নেপিয়ারে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে খেলতে নেমে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিরুদ্ধে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন রান্ডেল। তাঁর বিধ্বংসী বোলিং স্পেলে ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে যায়। ১১ ওভারে মাত্র ২৫ রান দিয়ে তিনি তুলে নেন ৭টি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচে প্রথমে ব্যাট করে সেন্ট্রাল স্ট্যাগস ৩৭৩ রানে অলআউট হয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই রান্ডেলের আগুনঝরা বোলিংয়ে চাপে পড়ে নর্দার্ন ডিস্ট্রিক্টস তৃতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে বোল্ড করে প্রথম সাফল্য পান তিনি এরপর নিজের পরের ওভারে একের পর এক জিৎ রাভাল, জো কার্টার, রবার্ট ও’ডোনেল এবং ক্রিশ্চিয়ান ক্লার্ককে আউট করে টানা পাঁচ বলে পাঁচ উইকেট তুলে নেন রান্ডেলের এই দুর্ধর্ষ স্পেলে মাত্র ৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে নর্দার্ন ডিস্ট্রিক্টস শেষ পর্যন্ত তারা মাত্র ৮২ রানে অলআউট হয়ে ফলো-অন করতে বাধ্য হয় ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় রান্ডেল বলেন, “এখনও ঠিক বিশ্বাস করতে পারছি না হ্যাটট্রিকের পরেও আমি একই জায়গায় বল করার চেষ্টা করেছি আমাদের সব সময় বলা হয় বাড়তি কিছু করার চেষ্টা না করে নিজের পরিকল্পনায় অটল থাকতে সেই পরিকল্পনাই কাজে দিয়েছে” ১৭৭২ সাল থেকে শুরু হওয়া প্রথম শ্রেণির ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি ফলে ক্রিকেট বিশ্বের নজর এখন এই তরুণ কিউয়ি পেসারের