❮
  252
thumb Captured By: রাজীব মুখার্জি
              • 10-03-2022   11:41 PM •      Captured By: রাজীব মুখার্জি   252

আবারও ফিরছে ট্রেনে জানলার পর্দা ও সুতির চাদর সহ বালিশ পরিষেবা ভারতীয় রেলে

রাজীব মুখার্জি, হাওড়া : কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউ কাটিয়ে ফের স্বাভাবিক জীবন শুরু হয়েছে সারা দেশে। কোভিড একেবারে শেষ না হলেও এখন সংক্রমণের মাত্রা যথেষ্টই কমের দিকেই দেশ জুড়ে। তাই কোভিড বিধি নিষেধও গোটা দেশে আগের তুলনায় অনেক শিথিল করেছে সমস্ত রাজ্য সহ দেশের কেন্দ্রীয় সরকার।

আর এই পরিস্থিতিতে ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে পুনরায় ট্রেনের বগির জানলার পর্দা ও সুতির চাদর সহ বালিশ পরিষেবা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় রেল বোর্ডের ডিরেক্টর প্যাসেঞ্জার মার্কেটিংয়ের আধিকারিক ভিপুল সিঙ্ঘল রেলের সমস্ত জোনাল ম্যানেজারদেরকে উদেশ্য করে আনুষ্ঠানিক চিঠি দেন। তাতে উল্লেখ করেন কোভিডের জন্য ট্রেনের বগির জানলার পর্দা ও সুতির চাদর সহ বালিশ পরিষেবার উপরে যে নিষেধাজ্ঞা চাপানো ছিল তা তুলে নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন ৫ই ও ১০ই মে ২০২১ সালে যে নির্দেশিকা অনুযায়ী দূরপাল্লার যাত্রীদের জন্য ট্রেনের বগির জানলার পর্দা ও সুতির চাদর সহ বালিশ পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল।

এবার থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পুনরায় এই পরিষেবা ভারতীয় রেলের সব ক্ষেত্রেই চালু হতে চলেছে এই ব্যবস্থা অবিলম্বে চালু করার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেই ওই চিঠিতে তিনি রেলের সব জোনাল ম্যানেজারদের নির্দেশ দেন