Captured By: রাজদীপ দাস
• 28-06-2022
11:22 PM •
Captured By: রাজদীপ দাস
ট্রেনের মধ্যে এক তরুণীকে শ্লীলতাহানীর করার অভিযোগ উঠল এক এসএসবি জওয়ানের বিরুদ্ধে
সংবাদদাতা অন্ডাল: ট্রেনের মধ্যে এক তরুণীকে শ্রীলতাহানি অভিযোগ উঠল এক এসএসবি জওয়ানের বিরুদ্ধে নাম (ধীরেন্দ্র কুমার মিশ্রা 63 )ব্যাটেলিয়ান এসএসবি কর্মরত তিনি, বাড়ি নবা নগর, থানা গজরা গঞ্জ ,জেলা ভোজপুর ,বিহার জিআরপি সূত্রে জানা গেছে। সোমবার রাতে কালকা মেল হাওড়া থেকে কাশ্মীর যাচ্ছিল ব্যাটেলিয়ান সাথে তরুণীর অভিযোগ ট্রেনের মধ্যে এক জওয়ান মদ্যপ অবস্থায় খালি গায়ে ট্রেনের বগিতে ঘোরাঘুরি করছিলেন , অভিযোগ ওই জওয়ান তরুনীকে জড়িয়ে ধরে তাঁর শ্লীলতাহানি করে। প্রতিবাদ করলে তরুনীকে মারধর করে জওয়ান বলে অভিযোগ তখন ওই মহিলা চিৎকার করে আশেপাশে লোক জড়ো হয়ে যায়, আরপিএফ জওয়ানরা এসে তরুনীকে উদ্ধার করে।
ধরা হয় ওই জওয়ানকে। তাকে অন্ডাল জিআরপির হাতে তুলে দেওয়া হয়। তরুনী অন্ডালে স্টেশনে গিয়ে ওই জওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। মঙ্গলবার ধৃত জওয়ানকে আসানসোল আদালতে পেশ করা হয়।
